Cyclone: সত্যি কি রিমাল নামে সাইক্লোন ধেয়ে আসছে বঙ্গে? কি বলছে হাওয়া অফিস

সোশ্যাল মিডিয়ায় রিমাল নামে একটি সাইক্লোন আসছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট করে জানিয়েছে যে, এই মুহূর্তে কোনও সাইক্লোন তৈরি হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য:
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ২৩ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

এই নিম্নচাপ দ্বিতীয় সপ্তাহের প্রথমে শক্তিবৃদ্ধি করে নিম্নচাপ হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায়।পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

তবে, এই নিম্নচাপ সাইক্লোনে রূপান্তরিত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।সাইক্লোন তৈরি হলেও কোথায় আছড়ে পড়বে, তার গতিবেগ কত হবে, তা এখনই বলা সম্ভব নয়।

সাইক্লোন নামকরণ:
বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে তার নাম আগে থেকেই ঠিক করা হয়ে থাকে।১৩টি দেশের সুপারিশ প্রয়োজন হয়।বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-র যে দেশগুলি রয়েছে তা একজোট হয়ে এই নাম দিয়ে থাকে।’প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’-এর কাছে এই ঘূর্ণিঝড়গুলির সম্ভাব্য নামের একটি তালিকা পেশ করে বিভিন্ন দেশ।এই তালিকা থেকেই বেছে নেওয়া হয় নাম।

নাম নির্বাচনের সময় কিছু বিষয় মাথায় রাখা হয়:
কোনওভাবেই কোনও নির্দিষ্ট ধর্মকে আগাত করা যাবে না।একটি নাম একবারের বেশি দেওয়া সম্ভব নয়।’রিমাল’ নামটি ওমানের দেওয়া। এর অর্থ বালু।
এই নামটি আগে থেকেই নির্ধারিত করা ছিল। নতুন কোনও সাইক্লোনের পূর্বাভাস পেয়ে তা রাখা হয়নি।

উল্লেখ্য, সাধারণ মানুষ যাতে কোনওভাবেই আতঙ্কিত না হন, সেই বিষয়ে আশ্বস্ত করছেন আবহবিদরা।সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসের জন্য নিয়মিত আলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইট বা বার্তা চ্যানেলগুলি দেখুন।