BigNews: ফের শিরোনামে কোচবিহার, গুলিবিদ্ধ হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান

বৃহস্পতিবার গভীর রাতে বাইকে বাড়ি ফিরছিলেন লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়। অভিযোগ সেই সময় কেউ বা কারা গুলি চালায়। পায়ে গুলি লাগে তাঁর। বিষয়টি নজরে আসতেই ছুটে যান স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তারপরেই তাঁকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়ে।
এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার রাজনৈতিকমহলে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কে বা কারা তাঁকে গুলি করেছে সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
স্থানীয়রা অনিমেষকে উদ্ধার করে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে, তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি।