কেদার-বদ্রীতে রিলস বানানোয় নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলেই হবে কড়া শাস্তি

কেদারনাথ মন্দির শীতকালে বরফের কারণে বন্ধ থাকে এবং প্রতি বছর গ্রীষ্মের শুরুতে খোলা হয়।এই বছর, মন্দিরের দরজা ১০ মে খোলা হয়েছে এবং ৬ মাস খোলা থাকবে।দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত প্রতি বছর কেদারনাথ যাত্রায় অংশগ্রহণ করেন।

কেদারনাথ হলো ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি।পঞ্চকেদারের অন্তর্গত, এটি হিমালয়ের কোলে অবস্থিত।উখিমঠ হলো যাত্রার শুরু এবং শেষ বিন্দু।

তবে এই চারধাম যাত্রায় বিপদও ঘটছে। গত ৫ দিনেই কমপক্ষে ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে দিন দুই আগেই বন্ধ করা হয়েছিল অফলাইন রেজিস্ট্রেশন।

এবার আরও বড় সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। আপাতত বন্ধ করে দেওয়া হল ভিআইপি দর্শন। একইসঙ্গে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্দির চত্ত্বরের ৫০ মিটারের মধ্যে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানো ব্যান করে দেওয়া হয়েছে।