BigNews: সকাল সকাল গঙ্গার ঘাটে পুজো দিলেন নরেন্দ্র মোদী, দেখেনিন ভাইরাল ভিডিও

নরেন্দ্র মোদী এবারেও নির্বাচনে লড়াই করবেন বারাণসী কেন্দ্র থেকে। জানা যাচ্ছে ঠিক ১১ তা ৪০ মিনিট সময়ে নরেন্দ্র মোদী জমা করবেন তার মনোনয়ন পত্র। আর এই নির্দিষ্ট সময় বেঁচে নেওয়ার কারণ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা।

মোদী আজ সকাল সকাল জিঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা পুজো করে কাল বৈভাবের মন্দিরেও পুজো দেবেন। তারপর ঠিক ১১ তা ৪০ মিনিটে মনোয়ন পত্র জমা করবেন।

কেন এই দিনক্ষণ বেছে নিলেন মোদী
১৪ মে, ঠিক ১১টা ৪০ মিনিটে মনোনয়ন জমা করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথম ১৪ মে বেছে নিয়েছেন কারণ এদিন রয়েছে গঙ্গা সপ্তমী। যেটিকে পবিত্র দিন হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়াও এদিন রয়েছে গঙ্গা সপ্তমী এবং পুষ্য নক্ষত্রের সংযোগক্ষণ। হিন্দু শাস্ত্রে মানা হয়, এই পুণ্য লগ্নে কোনও কাজ করতে তা সফল হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। মনস্কামনা পূর্ণ করার জন্য এই সন্ধিক্ষণ বেছে নেন হিন্দু ধর্মাবলম্বীরা।

নরেন্দ্র মোদী ঠিক ১১টা বেজে ৪০ মিনিট সময়টিকে বেছে নিয়েছেন কারণ এটিকে বলা হয় অভিজিৎ মুহরৎ বা আনন্দ যোগ। ১৩ মে ঠিক ১১টা বেজে ২৩ মিনিটে পুষ্য নক্ষত্র মুহূর্ত শুরু হয়েছে। যা ১৪ মে ১টা বেজে ৫ মিনিট পর্যন্ত চলবে। এরই মধ্যেই মঙ্গলবার মনোনয়ন জমা করবেন মোদী। গঙ্গা সপ্তমীকে গঙ্গাদেবী মর্ত্যে নেমে এসেছিলেন বলে মনে করেন হিন্দুরা। তাই দিনটিকে অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয়। এটিকে গঙ্গা জয়ন্তী হিসেবেও পালন করা হয়।