“অস্বস্তি কোথায়? প্রমাণ কোথায়? সৎ মানুষ অস্বস্তিতে ভোগে না”-ভোটের আগে হিরণকে ‘নিশানা’ দেবের

তৃণমূল প্রার্থী তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিনেতা দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে। আর এবার সেই অভিযোগ প্রসঙ্গে দেব কার্যত রামপদ মান্নার পাশেই দাঁড়ালেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে প্রমান না হওয়া পর্যন্ত তিনি রামপদ মান্নার সাথেই থাকবে।
দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁরা আমার সঙ্গে নির্বাচনে লড়ছেন, আমার পাশে আছেন, তাঁদের আক্রমণ করার চেষ্টা করছেন বিরোধী দলের প্রার্থী। আমার মনে হয় তাতে কিছু হবে না, সৎ মানুষের কোনও ভয় থাকে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের (রামপদ মান্না) সঙ্গে আছি। এটা বিরোধী দলের চক্রান্ত।’
দেব আরও বলেন, ‘ওরা (বিজেপি) যে কোনওভাবে জিততে চায়। ও (হিরণ চট্টোপাধ্যায়) যত এই সব করবে তত আমাদের ভোটের মার্জিন বাড়বে বলে আমার মনে হয়।’
তবে ভোটার আগে এই অভিযোগ ওঠায় অনেকেই মনে করছেন ঘাটাল তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ছে।
আর সেই প্রসঙ্গে দেব বলেন, ‘অস্বস্তি কোথায়? প্রমাণ কোথায় হয়েছে? সৎ মানুষ অস্বস্তিতে ভোগে না। যার অসৎ তারা যখন কিছু পায় না, তখন তারা অস্বস্তিতে ভোগে। আমার মনে হয় বিরোধী দলের যে প্রার্থী, তিনি অস্বস্তিতে ভুগছেন।’
বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও বলেন, ‘ঘাটাল লোকসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা চক্র কাজ করছে। চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষের কাছে থেকে টাকা তোলা হচ্ছে। আমরা অডিয়োতে শঙ্কর দলুইয়ের বক্তব্য পেয়েছিলাম যে এই সাংসদ ৩০ শতাংশ কাটমানি নেন। এরপর সাংসদের পিএ-র রামপদ মান্নার বক্তব্য পেলাম, যেখানে তিনি একজনের কাছ থেকে টাকা চাইছেন।’