চতুর্থ দফার মধ্যেই কত আসন জিতছে BJP? বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার শুভেন্দু অধিকারী ৪ দফা ভোট শেষে জানালেন নির্বাচনের সম্ভাব্য ফলাফল। তিনি দাবি করলেন যে এই ৪ দফাতেই বিজেপি ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে।

শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি ইতিমধ্যেই২৭২ আসনে জয়ী হয়ে গিয়েছে। এখন ৪০০ র দিকে এগোচ্ছে। তবে, রাজ্যে এখনও পর্যন্ত কত আসন পেতে চলেছে বিজেপি, সে ব্যাপারে কিছু জানাননি শুভেন্দু অধিকারী।

শুভেন্দু এদিন সন্দেশকাহিলের মহিলাদের সমর্থনে বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, আইনি লড়াই চলবে এবং আমরা যেভাবে সন্দেশখালিতে প্রথম দিন থেকে মা বোনেদের সঙ্গে লড়েছি, নরেন্দ্র মোদী যে ভাবে প্রত্যেকটা সভাতে সন্দেশখালির মা বোনেদেরকে সাপোর্ট দিয়েছেন তার পাশে আছে পুরো পশ্চিম বাংলার লোক। বিজেপি পরিবার, মোদী পরিবার সন্দেশখালির মা বোনেদের সঙ্গে আছে।”