“ধোনি চেন্নাইয়ের ঈশ্বর, শিগ্রই মন্দির বানানো হবে”-প্রাক্তন ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলটির হয়ে তিনি টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশীপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। আবার আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন। স্বাভাবিকভাবেই অন্যতম কিংবদন্তি প্রাক্তন এই তারকা।

এমনিতেই চেন্নাইয়ের ঘরের ছেলে ধোনি। তার সঙ্গে লম্বা সময় ধরে দলটার নেতৃত্ব দিয়েছেন তিনি, জিতেছেন পাঁচটা শিরোপা। সবমিলিয়ে হলুদ জার্সিধারীদের সঙ্গে ধোনির নামটা এতটাই জুড়ে গেছে যে, তার নামে খুব শীঘ্রই হয়তো চেন্নাইতে মন্দির বানানো হবে। সম্প্রতি এমনটাই বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইডু।

রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কথা বলেছেন রাইডু বলেন, ‘সে চেন্নাইয়ের ঈশ্বর আর আমি নিশ্চিত আগামী কয়েক বছরেই চেন্নাইতে ধোনির নামে মন্দির বানানো হবে।’

তিন আরো বলেন, ‘সে এমন একজন যিনি ভারতকে একাধিক শিরোপা জিতিয়েছেন, চেন্নাইকে অনেকবার এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ্য। জিতিয়েছেন চ্যাম্পিয়ন লিগসেও। সে এমন ব্যক্তিত্বের যিনি তার সতীর্থদের উপর ভরসা রাখেন, দলের জন্য দেশের জন্য চেন্নাই সুপার কিংসের জন্য বছরের পর বছর ধরে এটা করে এসেছেন।’