পোস্ট অফিসে 8.2 থেকে 7.7 শতাংশ সুদ, এই 5 স্কিমে টাকা রাখলেই মালামাল হবে গ্রাহক

লোকসভা ভোটের আগে শেয়ারবাজারে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারীই নিশ্চিত রিটার্নের জন্য ফিরে আসছেন পোস্ট অফিসের স্কিমগুলিতে।
বর্তমানে পোস্ট অফিসে বিনিয়োগের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় প্রকল্প চালু রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:
১) কিষাণ বিকাশ পত্র (কেভিপি):
এই স্কিমে সরকার বছরে 7.5% হারে সুদ প্রদান করে।9 বছর 7 মাস বিনিয়োগ করলে মূলধন দ্বিগুণ হয়ে যায়।ন্যূনতম বিনিয়োগ 1,000 টাকা।
বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই।মেয়াদ উত্তীর্ণের আগেও স্কিম ভেঙে টাকা তোলা যায়।
২) ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট (এনএসটিডি):
এই স্কিমে সুদের হার মেয়াদের উপর নির্ভর করে।1 বছরের জন্য 6.9%, 2 বছরের জন্য 7%, 3 বছরের জন্য 7.1% এবং 5 বছরের জন্য 7.5% সুদ প্রদান করা হয়।ন্যূনতম বিনিয়োগ 1,000 টাকা।বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই।6 মাসের আগে টাকা তোলা যায় না।1 বছরের আগে টাকা তুললে সেভিংস অ্যাকাউন্টের সুদের হারই প্রযোজ্য হবে।মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আবার বিনিয়োগ করা যাবে।
৩) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:
5 বছর মেয়াদের এই স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক 8.2% সুদ প্রদান করা হয়।মেয়াদ উত্তীর্ণের আগে টাকা তোলা যায় না।
ন্যূনতম বিনিয়োগ 1,000 টাকা, সর্বোচ্চ 30 লাখ টাকা।
৪) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি):
5 বছর মেয়াদের এই স্কিমের নিয়মকানুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতোই।বার্ষিক সুদের হার 7.7%।বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই।
৫) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ):
পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিম হল পিপিএফ।
সুদের হার: 7.1% (বার্ষিক)
মেয়াদ: 15 বছর
সুবিধা:
18 বছর বয়স হলেই খোলা যাবে
নাবালকদের জন্য অভিভাবক খুলতে পারবেন
কর ছাড়ের সুবিধা