BigNews: মিঠুনের হাত ধরে BJP-তে তৃণমূল প্রার্থীর স্ত্রী, ভোটের ৪৮ ঘণ্টা আগে বড় চমক

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার চতুর্থ দফার ভোটার আগেই চমকে দিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের হাত ধরে BJP-তে তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী র যোগ দানের খবরে শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে।
শনিবার তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত থেকে BJP-র পতাকা হাতে তুলে নেন স্বস্তিকা। যদিও স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, আইনিভাবে মুকুটমণি এবং স্বস্তিকার বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক যে তলানীতে, তা কারও কাছে অজানা নয়। উল্লেখ্য, ২০২৩ সালে BJP-তে থাকাকালীন মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। বিয়ের ১১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে আসা হয়। উল্লেখ্য, ১৩ মে রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন।