“দেশে এবার জোট সরকার”-কটা আসন পাবে BJP? ফের ভবিষ্যদ্বাণী করলেন কুণাল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার আরো একবার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ভবিষৎবাণী করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন যে এবার দেশে জোট সরকার গঠিত হবে। সেই সাথে তিনি জানান বিজেপি মাত্র ২০০ থেকে ২২০ টি আসন পাবে। অপরদিকে তৃণমূল আসন পাবে ৩০ থেকে ৩৫ টি।

কুণাল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘এখনও পর্যন্ত যা শুনছি তাতে দেশে বিজেপি জোট 200-220 টি আসন পাবে। সরকার গড়বে বিকল্প বিরোধী জোট। রাজ্যে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে।’

কুণাল বলেন, ‘দেশে এককভাবে তৃতীয় বৃহত্তম হবে তৃণমূল। বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক। বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবে তৃণমূল কংগ্রেস ও বাংলা।’