BigNews: রাজ্যপালের চেম্বারের ১৫ মিনিটের ভিডিও পুলিশের হাতে! তিন আধিকারিককে করা হলো তলব

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তদন্তে নতুন মোড়। ঘটনার তদন্তে রাজভবনের তিন আধিকারিককে তলব করেছে কলকাতা পুলিশ।
এক অস্থায়ী মহিলাকর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।অভিযোগ, রাজ্যপাল তাকে স্কুল শিক্ষকের চাকরির প্রস্তাব দিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন।
পুলিশের কাছে রাজ্যপালের চেম্বারের ১৫ মিনিটের ভিডিও ফুটেজ আছে বলে দাবি করা হচ্ছে।এই ভিডিওতে ১৫ মিনিট যাবৎ রাজ্যপালের চেম্বারে কী ঘটেছিল তা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।পুলিশ ইতিমধ্যে অভিযোগকারী মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে।
রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে অভিযোগকারী মহিলা রাজভবনের এক সচিব এবং এক চিকিৎসকের সাথে কথা বলেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনার তদন্তে লালবাজার থানার পুলিশ রাজভবনের এক চিকিৎসক, এক সচিব এবং আরও একজন কর্মীকে তলব করেছে।
রাজ্যপাল মে মাসের ২ তারিখের এই ঘটনার পরপরই রাজভবনে পুলিশ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।পাশাপাশি রাজভবনের কোনও কর্মীকে পুলিশের সাথে কথা বলতে বারণ করে দিয়েছেন তিনি।এই নিষেধাজ্ঞা থাকার পরও পুলিশের তলবে রাজভবনের তিন আধিকারিক থানায় যান কিনা এখন সেটাই দেখার।