বিশেষ: বিধানসভা ভোটের ফলের সঙ্গে লোকসভার সমীকরণ এক নয়? জেনেনিন বিস্তারিত

ফিরে যেতে হবে ২০০৩ সালে। ঠিক এভাবেই বিধানসভা নির্বাচন হয়েছিল রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও দিল্লিতে। বিজেপি সেবার জিতে যায় হিন্দি বলয়ে। শুধু দিল্লিতে পরাজয় হয়েছিল বিজেপির। তিনটি রাজ্যে জিতে অটল বিহারী বাজপেয়ী খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন। সেমিফাইনালে জিতে গিয়েছি ধরে নিয়ে লোকসভা নির্বাচনে ময়দানে ঝাঁপিয়েছিলেন। তবে পরে তা ডাহা ভুল প্রমাণিত হয়। বিজেপির পরে বোধদ হয়েছিল দিল্লি, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে নির্বাচন সেমিফাইনাল ছিল না।

অর্থাৎ, বিধানসভা নির্বাচনের ফল সবসময় লোকসভা ভোটের আগাম ইঙ্গিত দেবে এমনটা নয়।

পর্যবেক্ষকদের যুক্তি:
পর্যবেক্ষকদের অনেকে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে, আগেও রাজ্য়স্তরে বিধানসভা ভোটে বিজেপি ধাক্কা খেয়েছে কিন্তু, তার প্রভাব খুব একটা পড়েনি লোকসভা ভোটে। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্য়ের বিধানসভা ভোটে বিজেপি হেরেছিল। ২০১৯-এর লোকসভা ভোটের ঠিক আগে মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়েছিল কংগ্রেস। কিন্তু, তারপরেও ২০১৯-এ মোদী ঝড়ে উড়ে গিয়েছিলেন বিরোধীরা।

অবশ্যই, চার রাজ্যের নির্বাচনের ফলাফল ২০২৪ সালের লোকসভা ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি বিজেপি তিনটি রাজ্যে জয়লাভ করে, তবে এটি প্রধানমন্ত্রী মোদীর ২০২৪ সালের নির্বাচনের জন্য একটি বুস্টার শট হবে। অন্যদিকে কংগ্রেসের বিজয় কেবল তাদের মনোবলই বাড়িয়ে দেবে না বরং তাদের দাবিকেও ন্যায্যতা দেবে যে লোকেরা বিজেপির প্রতি বিরক্ত।

তবে, বিধানসভা নির্বাচনের ফলাফলকে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, বিধানসভা নির্বাচনের ফলাফল বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে, যেমন:

রাজ্যের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি:
জাতীয় স্তরের রাজনৈতিক পরিস্থিতি:
দলীয় কর্মকাণ্ড:

প্রার্থীর যোগ্যতা ও জনপ্রিয়তা:

এই সমস্ত কারণের প্রভাব বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর পড়ে। তাই, বিধানসভা নির্বাচনের ফলাফলকে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলার আগে, এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করা উচিত।