“বিয়েই হয়নি শাকিব-বুবলির”-বিস্ফোরক দাবি করলেন প্রযোজক

গত কয়েকদিন ধরে শাকিব খান এবং শবনম বুবলীর বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। নতুন তথ্য উঠে আসছে প্রতিদিনই। চলতি বছরেই আবার বিয়ে করতে চলেছেন শাকিব – এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বাংলাদেশে।

এই সময় দুই ‘প্রাক্তন স্ত্রী’ অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়েও নতুন তথ্য আসছে।

আগেই বুবলী জানিয়েছিলেন শাকিবের সঙ্গে তার বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরের জন্মের কথা।

এবার দুজনের সম্পর্ক নিয়ে নতুন দাবি করলেন শাকিবের বন্ধু এবং প্রযোজক মোহাম্মদ ইকবাল। তার দাবি, শাকিবের সঙ্গে বুবলীর বিয়েই হয়নি।

ইকবালের দাবির বিপরীতে, বুবলী দাবি করছেন তাদের বিয়ে হয়েছে এবং তাদের একটি সন্তানও আছে।

ইকবাল বলেন, ‘আমি সবই জানতাম। কিন্তু এইসব নিয়ে কখনই কথা বলতাম না।’

নেই কাবিননামা!ইকবাল দাবি করেন যে, শাকিব এবং বুবলীর বিয়েই হয়নি। তাঁর দাবি, ওই সিনেমার শুটিংয়ের সময়ে যখন শাকিব তাঁকে বিষয়টি বলেন। শাকিব যে ঠিক কাজ করেননি সেটাও তাঁকে জানান তিনি। তাঁর দাবি, ‘আমাকে শাকিব একাধিকবার বলেছেন যে তাঁদের বিয়ে হয়নি। যদিও বুবলী তাঁদের ‘কাবিন’ হয়েছে বলে জানান। সেই কাবিননামা দেখাতে বললেও বুবলী সেটা দেখাতে পারেননি।’