OMG! টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ, জাতীয় সড়কে ৩ যানে ভয়াবহ অগ্নিকাণ্ড

টোটোর ব্যাটারি বিস্ফোরণের কারণেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, সকালের দিকে হঠাৎ করেই টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আঘাতে পাশে থাকা লরিটিতে আগুন লেগে যায়।
আরও দুটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে: ঠিক সেই সময়, পাশ দিয়ে যাওয়া একটি পিক-আপ ভ্যানেও আগুন লাগে। রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি গাড়ি।
টোটো চালক গুরুতর আহত: ঘটনায় গুরুতরভাবে আহত হন টোটো চালক। আগুনে পুরে যায় শরীরের বেশ কিছু অংশ। এলাকাবাসীদের দ্রুত সাহায্যে ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।
ঘটনার কারণ নির্ণয়ের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। আগুন নেভানোর জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।