EPFO: এই কর্মীদের প্রভিডেন্ট ফান্ড দেওয়া অসাংবিধানিক, হাই কোর্টের রায়ে শোরগোল

এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) নিয়ে বিতর্কিত রায় দিয়েছে কর্নাটক হাই কোর্ট। আদালত বলেছে, বিদেশি কর্মীদের EPF ও পেনশন স্কিমের সুবিধা দেওয়া অসংবিধানিক।

এই রায়ে অসন্তুষ্ট সরকার ও EPFO। তারা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে।

আদালতের এই নির্দেশে বিপদে পড়েছেন বিদেশ থেকে কাজ করতে আসা কর্মীরা। তাদের সামাজিক সুরক্ষা হুমকির মুখে।

15 বছর আগে EPFO আইন সংশোধন করে বিদেশি কর্মীদের এই সুবিধা দেওয়া হয়েছিল।

কর্নাটক হাই কোর্টের এই রায়ের কারণগুলি হল:

ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুসারে, আইনের চোখে সকলেই সমান।15,000 টাকা মাসিক বেতনে কাজ করা ভারতীয় শ্রমিকরা EPF সুবিধা পান না।
বিদেশি শ্রমিকরা সীমিত সময়ের জন্য এদেশে কাজ করেন।তাদের EPF-এর আওতায় আনলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে চূড়ান্ত রায় দেবে।

এই রায় EPF নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে। ভবিষ্যতে বিদেশি কর্মীদের জন্য EPF-এর সুবিধা কী হবে, তা নিয়েই এখন সবার দৃষ্টি।