OMG! ১৫,০০০ টাকার সরকারি চাকরির জন্য ঘুষের বন্যা, ED হানায় উদ্ধার ৩০ কোটি টাকা!

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি।আর তার মাঝেই ED তৎপর হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যে। করছে আচমকা অভিযান। আর এই আচমকা অভিযানেই ভোটার আগে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা।
সোমবার সকালের এই ED হানায় ফের চাঞ্চল্য দেশের রাজনীতিতে। এই মুহূর্তে টাকা গোনা চলছে বলে খবর। এখনও পর্যন্ত মোট ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এই অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ED হানা দেয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে।
প্রসঙ্গত জানা যাচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ED। একাধিক প্রকল্পের কাজে আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ১৫ হাজারের বেতনের চাকরিতে ১০ হাজার করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সে সময় মুখ্য ইঞ্জিনিয়ার ED জিজ্ঞাসাবাদে জানায়, মন্ত্রীর কাছে ঘুষের টাকা পৌঁছে দেওয়া হত।
#WATCH | Jharkhand: Huge amount of cash recovered from household help of Sanjiv Lal – PS to Jharkhand Rural Development minister Alamgir Alam – in ED raids at multiple locations in Ranchi in Virendra Ram case.
ED arrested Virendra K. Ram, the chief engineer at the Jharkhand… pic.twitter.com/1yoBFRvaLa
— ANI (@ANI) May 6, 2024
এরপরই গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের নাম প্রথমবার এই মামলায় প্রকাশ্যে আসে। তদন্ত চলাকালীন এই মামলায় জড়ায় মন্ত্রীর আপ্তসহায়ক সঞ্জীব লালের নাম। তাঁর বাড়িতে কর্মরত পরিচারকের বাড়িতেই বেআইনি টাকা রাখা হত বলে তদন্তে উঠে আসে। সেই মর্মেই এদিন তল্লাশি চালানো হয় পরিচারকের বাড়িতে।