“ক্ষমতায় এলেই ১০০ দিনের কাজের মজুরি হবে ৪০০ টাকা!”- বড় প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার রাহুল গান্ধী ১০০ দিনের কাজ নিয়ে করলেন বড় ঘোষণা। মধ্য প্রদেশের সিগাঁওতে একটি নির্বাচনী জনসভাতে রাহুল গান্ধী দিলেন বড় প্রতিশ্রুতি।

রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পহলি নউকরি পাক্কি প্রকল্পের আওতায়।’

রাহুল এদিন আরও বলেন, ‘এই নির্বাচন সংবিধান বাঁচানোর লড়াই। সংরক্ষণ বাঁচানোর লড়াই। জল, জঙ্গল এবং আদিবাসীদের জমি বাঁচানোর লড়াই এটা।’

তিনি বলেন, ‘মোদীজি সংরক্ষণের বিরুদ্ধে। তিনি আপনাদের সংরক্ষণ তুলে নিতে উদ্যত। মোদীজির উচিত দেশবাসীর সামনে ঘোষণা করা, তিনি ৫০ শতাংশ সংরক্ষণ তুলে নেবেন। তিনি কিন্তু, নিজের ভাষণে কখনও এ কথা উল্লেখ করছেন না। কংগ্রেস ক্ষমতায় এলে কি করতে হয় তা দেখিয়ে দেবে।’

রাহুলের আরও বলেন, ‘BJP নেতারা কখও সংরক্ষণ তুলে দেবে না। ওদের আদর্শ হল সংবিধান বদল করে দেওয়া। বেসরকারিকরণ করে দেবে সর্বত্র। আমরা ক্ষমতায় এলে গরিবরদের সরকার গঠন করব। আদিবাসী, দলিতদের সরকার গড়ব। ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করাই মূল উদ্দেশ্য। আমরা ইস্তেহারেও প্রকাশ করেছি, ক্ষমতায় এলে সংরক্ষণ বাড়ানো হবে। কিন্তু, BJP সংরক্ষণ তুলে দিতে চাইছে।’