‘BJP নয়, জনতা NOTA-তে ভোট দেবে!’ কেন এমন বললেন BJP নেত্রী সুমিত্রা মহাজন?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে NOTA তে ভোট দেওয়ার কথা উল্লেখ করলেন লোকসভার প্রক্তন স্পিকার তথা বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন।

কংগ্রেসের তরফে সুমিত্রা মহাজনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘একাধিক মানুষের থেকে আমি ফোন পেয়েছি। তাঁরা জানিয়েছেন BJP নয় নোটাতেই ভোট দেবেন।’ ইন্দোরের এই লোকসভা কেন্দ্রে তিনি ১৯৮৯ সাল থেকে টানা তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।’

ভিডিয়োতে সুমিত্রা মহাজনকে বলতে শোনা যায়, ‘এমনটা হওয়া উচিত ছিল না। এটার কোনও প্রয়োজনীয়তা ছিল না। এই কেন্দ্রে BJP-র জয় আগে থেকেই নির্ধারিত।’

তবে ভোটের আগে কোন প্রসঙ্গে তিনি এমন কথা কেন বললেন তা এখনো স্পষ্ট নয়।

প্রদেশ সভাপতি বিজু পতওয়ারি বলেন, ‘ইন্দোরের ভোট এবার আদর্শ বনাম অহংকারের লড়াই। ২৯ এপ্রিল ইন্দোরে গণতন্ত্রের হত্যা করা হয়েছে। দেশের সবচেয়ে স্বচ্ছ শহরকে রাজনৈতিক দিক থেকে কলুষিত করল BJP।’