BigNews: “৫ বছরের মধ্যেই দেশজুড়ে শুরু হবে…! বড় ঘোষণা করলেন রাজনাথ সিংহ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ এবার জানালেন আগামী ৫ বছরের মধ্যেই দেশজুড়ে শুরু হবে এক দেশ এক নির্বাচন।

একটি নির্বাচনী ব়্যালিতে রাজনাথ সিং বলেন, ‘অন্ধ্র প্রদেশে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটও হচ্ছে। ফলে এমনটা সম্ভব। আমাদের মূল লক্ষ্য, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এক দেশ এক নির্বাচন পদ্ধতি চালু করা। এতে সময় এবং শক্তি দুইই বাঁচবে।’

রাজনাথ সিং আরও বলেন, গ্র্যান্ড ওল্ড পার্টি এবার রাজনৈতিক পরিসর থেকে উবে যাবে। তিনি বলেন, ‘যেভাবে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, ঠিক সেভাবেই কংগ্রেস ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। ১০ বছর পর কোনও শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না কংগ্রেস পার্টি কী।’