মন্ত্রীর আপ্তসহায়কের পরিচারকের বাড়িতে টাকার পাহাড়! উদ্ধার কত কোটি? দেখেনিন ভিডিয়ো

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর তার মাঝেই ED তৎপর হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যে। করছে আচমকা অভিযান। আর এই আচমকা অভিযানেই ভোটার আগে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা।

সোমবার সকালের এই ED হানায় ফের চাঞ্চল্য দেশের রাজনীতিতে। এই মুহূর্তে টাকা গোনা চলছে বলে খবর। এখনও পর্যন্ত মোট ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এই অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চলছে টাকা গোনার কাজ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ED হানা দেয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে।

ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামের বিরুদ্ধে আর্থিক তছরুপের একাধিক অভিযোগ রয়েছে। সেই মামলাতেই এবার রাঁচির অর্ধেকের বেশি অংশে তল্লাশি অভিযান চালিয়েছে ED। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসি ED-র হাতে গ্রেফতার হন বীরেন্দ্র রাম।