“অমিতাভ বচ্চনের পর দেশে আমিই সবচেয়ে জনপ্রিয়…”,-কঙ্গনার মন্তব্য হাসছে নেটিজেনরা

বলিউড অভিনেত্রী কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। জোর কদমে নিজের লোকসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন কঙ্গনা। মাঝে এমন কিছু কথা বলে ফেলেছেন, যার কারণে তাকে নিয়ে ঠাট্টা-তামাশা চলছে। তবে সে সবে পরোয়া করার মেয়ে তিনি নন। সম্প্রতি ভোট প্রচারে কিন্নুর যান তিনি। সেখানেই হিমাচলের পোশাক ও টুপি পরে বেশ কিছু ছবি তোলেন। আর তার পরেই পাল্টা রাগ গিয়ে পড়ে অন্যান্য পোশাকের ওপর।
ভারতীয় সভ্যতাকে বাঁচানোর পক্ষে তিনি। সেই কারণে ছেঁড়া জিনস থেকে ছোট টপ না পরা কিংবা পিৎজা, বার্গার না খাওয়ার নিদান দিচ্ছেন অভিনেত্রী। তার পর থেকেই অভিনেত্রীর পুরনো ছবি ভাইরাল টুইটারে।
আর এবার নতুন করে আরও দুটি ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যার মধ্যে একটিতে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার সঙ্গে নিজের তুলনা টানতে শোনা গিয়েছে।
কঙ্গনা রানাউত বলেছেন, ‘ভারতে অমিতাভ বচ্চনের পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছি আমি। গোটা দেশ আমায় ভালোবাসে, সম্মান করে।’
BJP প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি রাজস্থানে যাই, বাংলায় যাই বা দিল্লি কিংবা মণিপুরে যাই, এত সম্মান এবং ভালোবাসা পাই বলে বোঝানো সম্ভব নয়। আমি দাবি করে বলতে পারি, এ দেশে অমিতাভ বচ্চনের পর এত ভালোবাসা এবং সম্মান বলিউড ইন্ডাস্ট্রির যদি আর কেউ পেয়ে থাকে, তবে সেটা একমাত্র আমি।’
She is equally self-obsessed as Modi. pic.twitter.com/priA5VJgIw
— Narundar (@NarundarM) May 5, 2024
তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো হাসিঠাট্টা শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ কেউ আবার বলছেন, ভাষণ দিলেই রাজনীতিবিদ হওয়া যায় না।
কংগ্রেস সভাপতি প্রতিমা সিং বলেন, ‘মানুষ ওঁর ছবি দেখে ওঁকে সামনে থেকে দেখার আগ্রহ প্রকাশ করে। সকলেই দেখতে চান, সুন্দরী পরীকে কেমন দেখতে। ওঁকে দেখার জন্যই মানুষ ছুটে ছুটে যাচ্ছে। আট থেকে ১০ বছর কাজ করলে তবে তো মানুষ বুঝতে উনি কেমন রাজনীতিবিদ।’