“সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের অভিযোগ সাজানো?”-দেখেনিন ‘BJP নেতা’-র ভাইরাল ভিডিও

লোকসভা ভোটার সম্মুখেই রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছিলো সন্দেশখালি -র ঘটনা। সেই সাদেশখালী র প্রসঙ্গ নিয়ে তৃণমূল সরকার কে বারবার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। তবে এবার স্বদেশ খালি নিয়েই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি টেক ইনফোম্যাট্রিক্স।
সন্দেশ খালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, ধর্ষণের অভিযোগ পরিকল্পনা করে তোলা হয়েছে। BJP-র এক শীর্ষ নেতার নাম বারবার বলতে শোনা যায় তাঁকে। ওই নেতাই ফোন এবং টাকা দিয়ে সমস্ত ক্ষেত্রে সাহায্য করেছেন বলে দাবি গঙ্গাধরের।
এই ভিডিয়ো ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
A viral video today exposed how the BJP left no stone unturned to malign Bengal.
From "mass rape" to "arms seizure," every claim was BOUGHT and STAGED by none other than @SuvenduWB
People won't forgive these Bangla-Birodhis. Bengal's mothers & sisters shall avenge this!… pic.twitter.com/gShO1HxDFl
— All India Trinamool Congress (@AITCofficial) May 4, 2024
শান্তনু সেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আমরা এর আগেও বলেছি সন্দেশখালি নিয়ে BJP বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। এবার সেই সত্যিটাই সামনে এল। এর আগে অগ্নিমিত্রা পলের অডিয়ো সামনে এনেছিল। সেখানেও আমরা প্রমাণ পেয়েছিলাম। প্রধানমন্ত্রীর অতি সক্রিয়তা, সন্দেশখালির মহিলাকে প্রার্থী করা, তাঁর সঙ্গে ফোনে কথা বলা এই সবকিছু দিয়েই আভাস পাওয়া যাচ্ছিল। আজ এই ভিডিয়োয় সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল।’