OMG! আড়াই মাসে ২ বার! লটারির টিকিট কেটে ১৭ কোটি জিতলেন মহিলা, খুশি পরিবারে

ভাগ্যের চাকা কখনো কার ভাগ বদলে দেয় বলা যায় না। আজ রাজা, কাল ফকির। লটারিতে ভাগ্য পরীক্ষা করেন অনেকে। কেউ সারাজীবন চেষ্টা করেও সফল হন না। কেউ আবার রাতারাতি বিত্তশালী হয়ে যান। মাত্র আড়াই মাসের মধ্যে দুইবার লটারি জেতার অসাধারণ ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে।
ক্রিস্টিন উইলসন নামের এক সৌভাগ্যবানী মহিলা ব্রিস্টল কাউন্টির অ্যাটেলবোরো শহরের বাসিন্দা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ৫০ ডলার দিয়ে লাইফটাইম মিলিয়নস নামক তৎক্ষণিক টিকিট কিনে ১০ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৮৫০ টাকা) জিতেছিলেন।
আর আড়াই মাস পর, আগস্ট মাসে ১০ ডলার দিয়ে আরেকটি টিকিট কিনে আবারও বিজয়ী হন ক্রিস্টিন। এবার তিনি ১০ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৮৫০ টাকা) জিতেছেন।
দুই লটারি থেকে পুরস্কার হিসেবে এককালীন সাড়ে ছয় লাখ ডলার (৫ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ২০২ টাকা) নিয়েছেন ক্রিস্টিন।
পুরস্কারের অর্থ দিয়ে নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে বিজেতার। বাকি অর্থ তিনি সঞ্চয় করবেন।
ক্রিস্টিন দুটি টিকিটই ম্যানসফিল্ড শহরের একই দোকান থেকে কিনেছিলেন। এই দোকানও বোনাস হিসেবে ১০ হাজার ডলার (৮ লক্ষ ৩৩ হাজার ৮১৮ টাকা) পাবে।
ভাগ্যের এই অসাধারণ খেলায় অবাক সকলেই।