SSC-তে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি! চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী

আজ সকালে করুণাময়ীতে আচার্য ভবনের সামনে বিক্ষোভে নেমে এসেছিলেন ২০১৬ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু চাকরি বঞ্চিত প্রার্থীরা। SSC চেয়ারম্যানের সাথে কথা বলার দাবি নিয়ে হাজির হওয়া এই প্রার্থীরা রাস্তার ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ ডাকা হয়।

২০১৬ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়নি।SSC কর্তৃপক্ষ তাদের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক।কোনও রাজনৈতিক দলের সহায়তা তারা চান না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা:
আজ বর্ধমানে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, যোগ্য চাকরিহারা প্রার্থীদের জন্য বিজেপি আলাদা লিগ্যাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করবে।

চাকরিপ্রার্থীদের প্রতিক্রিয়া:
বিজেপির লিগ্যাল সেলের সহায়তা নিতে চান না চাকরিপ্রার্থীরা।কোনও রাজনৈতিক দলের সহায়তা ছাড়াই নিজেরাই তাদের অধিকার আদায় করতে চান তারা।

আইনি পরিস্থিতি:
কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের SSC নিয়োগের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেয়।এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।

উল্লেখ্য,বিক্ষোভের জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা বন্ধ ছিল।আচার্য ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়।