টেস্টে খারাপ রেজাল্টের পর স্কুলে ডাক পরে মা-বাবার! ৬৮৪ পেয়ে মাধ্যমিকে ১০ম নীলাঙ্কন

এক সময় পড়াশোনায় কিছুটা অমনোযোগী ছিলেন নীলাঙ্কন মণ্ডল। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফলাফলও ভালো হয়নি। এই কারণেই স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছিল তাঁর মা-বাবাকে।
টার্নিং পয়েন্ট হয় এই ঘটনাই। স্কুল কর্তৃপক্ষ নীলাঙ্কনকে বোঝায় যে তারা তাকে নিয়ে আশাবাদী। এরপর থেকেই পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করেন নীলাঙ্কন। রাত জেগে পড়াশোনা করে তিনি।
এই পরিশ্রমেরই ফল, মাধ্যমিক পরীক্ষায় ৯৭.৭১% নম্বর পেয়ে ব্যান্ডেলের এলিট কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল দশম স্থান অর্জন করেছেন।
গবেষণার ইচ্ছা:
নীলাঙ্কনের ইচ্ছা এখন গবেষণা করা। পদার্থবিজ্ঞান শিক্ষক বাবা পার্থসারথী মণ্ডলের কাছেই এই বিষয়ে পড়াশোনা করতেন তিনি।
পড়াশোনার পাশাপাশি:
পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো এবং বিভিন্ন জায়গায় ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাও নীলাঙ্কনের বিশেষ পছন্দ। মহাকাশের অজানা তথ্য তাকে সবসময় আকর্ষণ করে। তাই বড় হয়ে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করার স্বপ্ন রয়েছে নীলাঙ্কনের।
উল্লেখ্য,এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহার রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বরের পরিমাণ ৬৯৩। দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জিলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। সাম্যপ্রিয়র প্রাপ্ত নম্বর ৬৯২। এই বছর মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করেছে মোট ৩ জন পড়ুয়া।