মোদীকে নকল করেই খ্যাতি! প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই বারাণসীতে প্রার্থী জনপ্রিয় কমেডিয়ান

মোদির কণ্ঠ ও ভাষণ শৈলী নকল করে হয়েছেন বিখ্যাত। আর এবার সেই মোদির বিরুদ্ধেই বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন রাজস্থানের বাসিন্দা ও জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা।
সংবাদমাধ্যমে শ্যাম বলেন, ‘অন্তত ওখানে দাঁড়িয়ে এটুকু বলতে পারব গণতন্ত্রের উপর আঁচ লাগতে দেব না একটুও। ভোট দিতে গিয়ে মানুষ বিকল্প পছন্দ বেছে নিতে পারবেন।’
ইউটিউবে মোদীকে নকল করে শ্যাম প্রায়শই ভিডিয়ো আপলোড করেন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১০ লাখ। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ব্যাঙ্গাত্মক ভিডিয়ো তৈরি করায় তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
তাঁর অনুরাগীরা আশঙ্কা করছেন বারাণসীতে মোদীকে চ্য়ালেঞ্জ করতে গেলে তাঁর উপর ED না আবার চ়ড়াও হয়। তবে ED-কে নিয়ে শ্যামের বক্তব্য, ‘আমার অ্যাকাউন্ট ঘেঁটে ওঁরা দেখতে পারেন, কিছুই পাওয়া যাবে না। আমি আসল ফকির যে সত্যি সত্যি ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে পারে।’
वाराणसी मैं आ रहा हूँ…#ShyamRangeelaForVaranasi pic.twitter.com/8BOFx4nnjn
— Shyam Rangeela (@ShyamRangeela) May 1, 2024
২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। তবে সেই যাত্রা সুখকর হয়নি। এবার নির্দল হিসেবে বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়তে চান তিনি। শ্যামের কথায়, নির্দল হয়েই নিজের মর্জির মালিক থাকতে চান তিনি।