ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু ঘটনা (২ মে ২০২৪)

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১১১২ – চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন।

১৮৮৩ – শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটে কলকাতার কাশীশ্বর মিত্রের নন্দনবাগান বাড়িতে।

১৯৪৫ – সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয়। বার্লিন জার্মানির রাজধানী এবং ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর। বার্লিন শহরে ৩৪ লাখেরও বেশি লোক বাস করেন।

১৯৪৫ – ইতালিতে মোতায়েন প্রায় ১০ লাখ জার্মান সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৫৯ – ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা, বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ – তৎকালীন সায়গন বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস কাড বিস্ফোরণে ডুবে যায়।

১৯৭২ – দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কলম্বিয়া, কোস্টারিকা এবং ভেনেজুয়েলা।

জন্ম

১৭২৯ – রাশিয়ার দ্বিতীয় ক্যাথেরিন (মৃ. ১৭৯৬)

১৭৭২ – নোভালিশ, জার্মান লেখক এবং কবি। (মৃ. ১৮০১)

১৮৬০ – থিওডোর হের্জল, অস্ট্রিয়া-হাঙ্গেরির একজন ইহুদি সাংবাদিক ও লেখক। (মৃ. ১৯০৪)

১৯০১ – বব ওয়াট, ইংলিশ ক্রিকেটার। (মৃ. ১৯৯৫)

১৯২১ – সত্যজিৎ রায়, বাংলা সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকর ও চলচ্চিত্র পরিচালক|(মৃ.২৩/০৪/১৯৯২)

১৯২৮ – ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।

১৯২৯ – এদুয়ার বালাদুর, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯২৯ – জিগমে দর্জি ওয়াংচুক, ভূটানের তৃতীয় ড্রূক গ্যালাপ (রাজা)। (মৃ. ১৯৭২)

১৯৩১ – পুলক বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার ।(মৃ.০৭/০৯/১৯৯৯)

১৯৩৫ – দ্বিতীয় ফয়সাল, ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ।

১৯৩৯ – সুমিও ইজিমা, জাপানি পদার্থবিদ, প্রায়শই কার্বন ন্যানোটিউব আবিষ্কারের জন্য যাকে স্মরণ করা হয়।

১৯৪২ – জ্যাকুয়েস রগ, বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা।

১৯৫৮ – ডেভিড ও’লিয়ারি, আয়ারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।

১৯৬০ – স্টিভেন ডাল্ড্রি, ইংরেজ পরিচালক ও প্রযোজক।

১৯৬৯ – ব্রায়ান লারা, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।

১৯৭২ – ডোয়েইন জনসন, মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক এবং পেশাদার কুস্তিগির।

১৯৭৫ – ডেভিড বেকহ্যাম, ইংরেজ ফুটবলার।

১৯৮২ – যোহান বোথা, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৯৬ – জুলিয়ান ব্র্যান্ড, জার্মান ফুটবলার।

২০১৫ – প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ, প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ, এবং ক্যাথরিন, ডাচেস অফ কেমব্রিজ এর কনিষ্ঠতম এবং একমাত্র কন্যা।

মৃত্যু

১৫১৯ – লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।(জ.১৫/০৪/১৪৫২)

১৮৫৭ – ঊনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড ডি মুসেট।

১৯০৮ – প্রফুল্ল চাকী ভারতীয় উপমহাদেশে বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী। (জ.১০/১২/১৮৮৮)

১৯৫৭ – জোসেফ ম্যাকার্থি, মার্কিন রাজনীতিবিদ। (জ. ১৯০৮)

১৯৭২ – জে. এডগার হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই প্রথম পরিচালক এবং মার্কিন আইন প্রণয়নকারী কর্মকর্তা। (জ. ১৮৯৫)

১৯৭৭ – মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।

১৯৭৯ – জুলিও নাত্তা, ইতালীয় রসায়নবিজ্ঞানী। (জ. ১৯০৩)

১৯৮০ – ক্ল্যারি গ্রিমেট, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯৯ – অলিভার রিড, ইংলিশ অভিনেতা। (জ. ১৯৩৮)

২০১০ – লিন রেডগ্রেভ, ইংলিশ-আমেরিকান অভিনেত্রী এবং গায়ক। (জ. ১৯৪৩)