SPORTS: জাতীয় দলে সুযোগ পেতে সাঞ্জুর আত্মত্যাগ, নিজেই জানালেন সেই কথা

চলমান আইপিএলে ধারাবাহিকভাবে ভালো ব্যাট করছেন সাঞ্জু স্যামসন। ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। দল ঘোষণার পরে মুখ খুলেছেন এ ব্যাটার।
মঙ্গলবার ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তারপরই ইনস্টাগ্রামে নিজের সাদা-কালো একটি ছবি দিয়েছেন সাঞ্জু। সেখানে মালয়ালম ভাষায় লিখেছেন, কেরালার ছেলে সাঞ্জু।

এ কথার অর্থ, এই পোশাক অনেক ঘাম ও পরিশ্রম দিয়ে সেলাই করা। সাঞ্জু বোঝাতে চেয়েছেন, বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে। তারই পুরস্কার এত দিনে পেয়েছেন রাজস্থান অধিনায়ক।

ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচ ও ২৫টি টি-২০ খেলেছেন সাঞ্জু। ওয়ানডে ফরম্যাটে ৫১০ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি রয়েছে তার। কিন্তু টি-২০তে তার রেকর্ড ভাল নয়।

এ ফরম্যাটে ২৫টি ম্যাচে মাত্র ৩৭৪ রান করেছেন সাঞ্জু। গড় ১৮.৭০। স্ট্রাইক রেট ১৩৩.১০। মাত্র একটি ফিফটিতে ধারাবাহিকতার অভাবের জন্যই ভারতীয় দলে অনিয়মিত ছিলেন সাঞ্জু। প্রতিভা থাকলেও সুযোগ পেতেন না এই ডান হাতি ব্যাটার।

তবে এবারের আইপিএলে ধারাবাহিক সাঞ্জু। ৯ ম্যাচে ৩৮৫ রান করেছেন। ৭৭ গড় ও ১৬১.০৮ স্ট্রাইক রেটে রান করেছেন। চারটি ফিফটি হাঁকিয়েছেন। কমলা টুপির তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি।