BigNews: ১০০ স্কুল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! দিল্লিতে তুলকালাম কান্ড

দিল্লির প্রায় ১০০ টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি। আর সেই হুমকি নিয়েই তুমুল চর্চা দিল্লি NCR এ। সকাল বেলা একটি ইমেইল এ ১০০ টি স্কুলকে উড়িয়ে দেয়ার হুমকি আসে। আর সেই ঘটনায় দিল্লিতে চলছে এখন তীব্র আতঙ্কের পরিবেশ।

ইতিমধ্যে প্রত্যেক স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে সকলেই রয়েছে নিরাপদে। অপরদিকে যে আইপি এড্রেস থেকে ওই ইমেইল এসেছে সেই ইমেইলের আইপি এড্রেস ট্রাক করে জানা গেছে ওই আইপি এড্রেস বিদেশের।

প্রথমে খবর মিলেছিল, বুধবার সকালে আট থেকে ১২টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি মেইল এসেছে। এরপর আরও একাধিক স্কুল কর্তৃপক্ষের তরফে বিস্ফোরণের হুমকির কথা প্রশাসন এবং দিল্লি পুলিশে জানানো হয়। এই ১০০টি স্কুলের তালিকায় রয়েছে দিল্লি পাবলিক স্কুলের মতো জনপ্রিয় এবং বড় শিক্ষা প্রতিষ্ঠানও। নয়ডার এই স্কুলটিতে অসংখ্য পড়ুয়া পড়াশোনা করে। ইমেলের মাধ্যমে দিল্লি পাবলিক স্কুলটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে।