ফুচকা বানিয়ে বিচারকদের খাওয়ালেন প্রতিযোগী, খেয়ে মুগ্ধ মাস্টারশেফ-এর বিচারকগণ

ফুচকা ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আর যারা এই খাবারটি খেতে ভালোবাসেন তারা এটির থেকে নিজেদের তো বটেই আশপাশে থাকা মানুষদেরও বেশি সময় দূরে রাখতে পারেন না।

এবার এই দুর্দান্ত মুখরোচক স্ট্রিট ফুডটি সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে পৌঁছাল অস্ট্রেলিয়ায়। সেখানকার মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় এক প্রতিযোগী বিচারকদের ফুচকা বানিয়ে খাইয়েছেন।

দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- মাস্টারশেফ অস্ট্রেলিয়ার প্রতিযোগী সুমিত সায়গল সমস্ত বিচারককে ফুচকার বিভিন্ন উপাদান বুঝিয়ে দিচ্ছেন।

সবার আগে ফুচকা কী সেটা বোঝালেন। তারপর পুড়ে কী কী থাকে অর্থাৎ আলু, শুকনো মশলা ইত্যাদি সবটা দেখালেন। এবং সব শেষে দেখালেন মিন্ট আর ধনেপাতা দিয়ে বানানো টক সস।

সব বুঝিয়ে দিয়ে তিনি সেই ফুচকা যখন বিচারকদের পরিবেশন করেন তখন সকলে মুগ্ধ হয়ে যান। ভাষা হারিয়ে ফেলেন সবাই। আর এই ভিডিও দেখেই মুগ্ধ হয়েছেন সকলে। তাদের অনেকে আবার বিভিন্ন মন্তব্যও করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by MasterChef Australia (@masterchefau)

এক ব্যক্তি লেখেন, ‘ফুচকা আমাদের সবাইকে এক করে।’

আরেকজন লেখেন, ‘কোনও কুকিং শোতে ফুচকা অ্যালাও করা হয় কী হবে? এটার সঙ্গে কি আদৌ কেউ পেরে উঠবে?’

তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘এটা স্বর্গ পুরো। আর যারা প্রথম খেলেন তাদের কী অনুভূতি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে।’

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস