SSC-নিয়ে প্রতিবাদী পোস্টার ক্রিকেটের মঞ্চেও, KKR ম্যাচে চাকরি ফেরানোর বার্তা ‘যোগ্য’ প্রার্থীর

কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি নিয়োগ পরীক্ষার পুরো প্যানেল বাতিল করা হয়েছে। এই রায়ের ফলে অনেক যোগ্য চাকরিপ্রার্থী তাদের চাকরি হারিয়েছেন।
হাইকোর্টের রায়ের একদিন পর থেকে কলকাতায় শহিদ মিনারের তলদেশে প্রতিবাদ শুরু করেছিলেন তাঁরা।শুক্রবার রাতে কলকাতা ইডেন ক্রিকেট গ্রাউন্ডে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের আইপিএল ম্যাচের সময়ও তাঁরা প্রতিবাদ করেছেন।এক ব্যক্তিকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল “যোগ্যদের চাকরি ফেরত চাই”।
কলকাতা হাইকোর্টের রায়:
গত সোমবার কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্তের কথা জানান।
সেইমতো মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি চলে যায় এক মুহূর্তে। হাইকোর্টের রায়ে তাঁরা কোনওভাবেই খুশি নন। সেই নিয়ে প্রতিবাদ শুরু করেছেন তাঁরা।
পরবর্তী পদক্ষেপ:
স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।যোগ্য চাকরিহারা প্রার্থীরা সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে।সিবিআই নিয়োগ দুর্নীতিতে আরও একধাপ এগিয়েছে। ইতিমধ্যে ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা স্কুল শিক্ষা দফতরের কাছে চেয়ে পাঠানো হয়েছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া:
এই রায় ঘোষণা হওয়ার পরেই রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে।বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।শাসক দলের তরফে এই রায়কে মেনে না নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে।তৃণমূল নেতৃত্বের একাংশ হাইকোর্টের একাংশের সঙ্গে বিজেপির যোগসাজশের কথা তুলে ধরেছেন।সরকার যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়াবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
চাকরিহারাদের দুর্দশা:
চাকরি হারিয়ে আপাতত দিশেহারা যোগ্য চাকরি প্রার্থীরা।সেই কারণে, বিভিন্ন পন্থায় প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।