BigNews: শেষ মুহূর্তে বিপত্তি, বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন

নো ডিউ সার্টিফিকেট জমা দিতে না পারায় বীরভূমের বিজেপি (Birbhum BJP) প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। দেবাশিস ধরের বদলে বীরভূম লোকসভা কেন্দ্রে বিকল্প প্রার্থী দিয়েছে বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্যের নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। যা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি, IPS পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে মেলেনি ছাড়পত্র। কিন্তু, মনোনয়ন জমা দেওয়ার সময় সেই ছাড়পত্র জমা দিতে পারেননি তিনি। আর এর জন্যই মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান প্রার্থী। তবে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। কড়া নাড়তে চলেছেন কলকাতা হাইকোর্টের, এমনটাই জানাচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ তারিখ বীরভূমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, IPS-এর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস ধরকে এখনও ‘নো ডিউস’ দেয়নি রাজ্য।