TET-এ প্রশ্ন ভুল মামলায় বড় নির্দেশ, বিশ্বভারতীর সাহায্য চাইল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট মঙ্গলবার 2017 সালের TET পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাহায্য চেয়েছে।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষা সংসদ ফের বিতর্কিত উত্তর খতিয়ে দেখে তাদের বিশেষজ্ঞদের মতামত মামলাকারীদের ওই প্রশ্নের সাথে বিশ্বভারতীয় উপাচার্যের কাছে পাঠাবে।

বাংলা, পরিবেশ বিজ্ঞান সব তিন বিষয়ে প্রশ্ন ভুল অভিযোগ নিয়ে উপাচার্য তাঁর পছন্দ মতো কমিটি গঠন করবেন। সেই কমিটি সব খতিয়ে দেখে এক মাসের মধ্যে সঠিক উত্তর কী হওয়া উচিত সেই বিষয়ে তাদের মতামত দেবেন। 11 জুন এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম মঙ্গলবার দাবি করেছিলেন, প্রশ্ন ভুল যে ছিল সেই বিষয়ে নিশ্চিত।

উল্লেখ্য,

2014 সালের TET নিয়েও বিতর্ক ছিল। এই পরীক্ষার উপর ভিত্তি করে 2016 সালের প্রাথমিকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে দুর্নীতি নিয়ে এখনও আদালতে মামলা চলছে।

চাকরিপ্রার্থীদের একাংশ TET-এ প্রশ্ন ‘ভুল’ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাদের দাবি, ‘2014 থেকে শুরু করে 2022-এর মধ্যে যে কটি TET হয়েছে সেখানে প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছে।’

এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।