দেবকে দেখা মাত্রই ‘জয় শ্রীরাম’ স্লোগান, পালটা কী করলেন ঘাটালের বিদায়ী সাংসদ?

মঙ্গলবার উত্তর দিনাজপুরে নির্বাচনি প্রচারে গিয়েছিলেন অভিনেতা-সাংসদ দীপক অধিকারী, ওরফে দেব। বাগডোগরা বিমানবন্দর থেকে বাইরে বেরোনোর সময় এক ব্যক্তি তাকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন।
দেবের প্রতিক্রিয়া: কিন্তু দেব বিন্দুমাত্র বিরক্ত না হয়ে নিজে গিয়ে সেই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন, হাত মেলালেন। এই ভিডিও সামনে আসতেই দেবের অতি বড় নিন্দুকও প্রশংসায় ভরিয়েছেন অভিনেতাকে।
এই ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে দেব বলেন, ‘রাম নবমীতে ‘জয় শ্রীরাম’ বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ যেন ধর্ম না শেখায়। আমরা মসজিদেও যাই, আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। হ্যাঁ, অনেক সময় বিরোধী দলরা দেখলে স্লোগান দেয়, ঠিক আছে। দেব জানে সবটা কী ভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েও হয়। যে ব্যক্তি তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছেন, সে ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তিনি আগে ভারতবাসী। ভালোবাসা দিয়ে সবটাই হয়। উনি জয় শ্রীরাম বলছেন আমাকে দেখে এটা ওঁর দোষ না।’
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই দেবের এই প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। এমনকি যারা দেবের বিরোধী, তারাও এই ঘটনায় তাকে সমর্থন জানিয়েছেন।