BigNews: ফুড SI পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, বড় নির্দেশ দিলো হাইকোর্ট

পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার (২৩ এপ্রিল, ২০২৪) বিচারপতি রাজাশেখর মান্থা এডিজি সিআইডিকে রাজ্যের যেকোনো থানায় দায়ের করা প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পর্কিত সব এফআইআর একসাথে তদন্ত করে আগামী ২২ মে রিপোর্ট দিতে নির্দেশ দেন। একইসাথে বিচারপতি ওই পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগ স্থগিতের আদেশ দেন।

খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পদের 16 ও 17 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন একদিন আগেই ফাঁস হয়ে যায়। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্ন ও উত্তর বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ।

মোট 480টি পদের জন্য প্রায় 12 লাখ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রশ্ন ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রভাব: সোমবার কলকাতা হাইকোর্ট 2016 সালের SSC পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়ায় 25,753 জন চাকরি হারিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে SSC সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন।