গুড় বাতাসা নয়, গরমে ভোটারদের জল ছোলা খাওয়ালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার
April 21, 2024

কয়েক বছর আগে ভোটের আবহে সকলকে গুড় বাতাসা ও নকুল দানা খাওয়ানোর কথা বলে সাড়া ফেলে দিয়েছিলেন বীরভূমের বড় নেতা অনুব্রত মণ্ডল। আর এবার বিজেপি প্রার্থী সুভাষ সরকার পথ চলতি মানুষদের ছোলা ও পানীয় জল খাইয়ে ফেললেন সাড়া। নির্বাচনে জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবেই তিনি এদিন করলেন এই কাজ।
তিনি বাঁকুড়া শহরের লালবাজারে দলীয় জলছত্রে উপস্থিত হয়ে সকলকে নিজের হাতে ছোলা ও পানীয়জপলের গ্লাস তুলে দেন। তার সাথে ছিলেন বিজেপি কর্মীরাও।
সুভাস সরকার বলেন, ‘বাঁকুড়া সহ বেশকয়েকটি জেলায় গরমের কারণে রেড অ্যালার্ট ও পার্শ্ববর্তী কিছু দেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই জন্য সকালবেলায় মানুষকে জল দিয়ে ও সঙ্গে ছোলা ভেজান দিয়ে সমাজে বার্তা দিতে চাইছি যে মানুষের বেশি করে জল খাওয়া উচিত। পাশাপাশি অন্যান্য সংস্থারও পথে জলছত্র খোলা উচিত, যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে একটু জল খায়।’