OMG! গভীর ঘুমে স্বামী, পুরুষাঙ্গ কেটে উধাও হলেন স্ত্রী

বাংলাদেশের, টাঙ্গাইলের ভুঞাপুরে এক ভয়াবহ ঘটনায় এক ব্যক্তি তার ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে গেছেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফিরোজ (২৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফিরোজের মামা আরজু বলেন, “বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সকালে ঘুমন্ত অবস্থায় আমার ভাগ্নের পুরুষাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। পরে প্রতিবেশীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার কাজল তালুকদার বলেন, “পুরুষাঙ্গের পুরো অংশ কেটে ফেলা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
ভুঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, “ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।