‘সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধে করে দেখান’, বিজেপি নেত্রীকে কড়া বার্তা মমতার

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সম্প্রতি এক বিজেপি নেত্রী আগামী ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গে আজ মমতা ব্যানার্জি দিলেন চরম বার্তা।
মমতা বলেন, ‘তিন মাস বাদে বলছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, কে হরিদাস?’ তাঁর কথায়, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখাক। সাহস কতো দেখি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনেদের জন্য করেছে। বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘ছিঃ বিজেপি।’
১৫ এপ্রিল কোচবিহারের একটি জনসভা থেকে বিজেপি মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, ‘আগামী ৩ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ তাঁর কথায়, আমরা ভিক্ষা চাই না, আমরা স্বনির্ভর হতে চাই। এরপরেই তিনি জানান, লোকসভা নির্বাচনে ৩৫টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরে এই সরকার ২০২৫ সালের মধ্যে পতন হবে।’
মমতা বলেন, ‘মাথাটা কী গিয়েছে। ওঁরা মায়েদের নিয়ে বলছে।…মায়ের আঁচলের কত দাম, মা – আম্মার কত দাম, দেখে নেবেন। আপনারা জীবনভর পাবেন লক্ষ্মীর ভাণ্ডার।’
তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ‘৫৯ লক্ষ লোককে তাঁদের MGNREGA বকেয়া থেকে বঞ্চিত করেছে। ১১.৩৬ লক্ষ মানুষকে তাদের আবাস যোজনার তহবিল থেকে বঞ্চিত করার পরে বিজেপি এখন লক্ষ্মীর ভাণ্ডারের বাংলার ২.১১ কোটি মহিলাকে বঞ্চিত করতে চায়। আমরা জমিদারি বিজেপির “না ভালো করুঙ্গা, না ভালো করনে দুঙ্গা’ মনোভাবের তীব্র নিন্দা জানাই।’