মর্মান্তিক! ট্রাকের সঙ্গে ধাক্কা, গাড়িতে আগুন লেগে ঝলসে মৃত্যু পরিবারের ৭ জনের

রবিবার সন্ধ্যায় রাজস্থানের সিকার জেলায় একটি ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা এই পরিবারটি রবিবার রাজস্থানের বিখ্যাত সালাসারের বালাজি মন্দিরে দর্শনার্থী ছিলেন। মন্দিরে পূজা-অর্চনা শেষে বাড়ি ফেরার পথে সিকার জেলার কাছে হাইওয়েতে তাদের গাড়ি একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়।

পুলিশের ধারণা, হাইওয়ে ফাঁকা থাকায় গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উল্টো দিক থেকে আসা আরেকটি গাড়ি থেকে ধাক্কা এড়াতে গিয়ে তিনি পাশের ট্রাকে ধাক্কা মারেন।

দুর্ঘটনায় গাড়িতে থাকা সকলেই, মোট সাত জন, গাড়ির ভেতরে আটকা পড়ে ঝলসে মারা যান।

এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।