মুসলিম সহ অন্য ধর্মের প্রবেশ নিষেধ! পুরীর জগন্নাথ মন্দিরে কড়া বন্দোবস্ত

সম্প্রতি অ-হিন্দু বাংলাদেশি নাগরিকদের একটি দল জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিল।আর সেই নিয়ে থানায় দায়ের করা হয় অভিযোগ ””কারণ পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ।””আর এবার সেই নিয়ম কঠোর ভাবে পালনের জন্য মন্দিরের পক্ষ থেকে জারি করা হলো নির্দেশিকা।
জানা গিয়েছে, এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে অতিরিক্ত দুই সেবায়েত মোতায়েন করা হবে। প্রত্যেকদিন যে সকল পুণ্যার্থী আসবেন, তাদের সকলের উপর বাড়তি নজর রাখবেন এই সেবায়েতরা। অ-হিন্দু কোনও ব্যক্তি মন্দিরে ঢোকার চেষ্টা করলেই বাধা দেবেন ওই দুই সেবায়েত।
রামনারায়ণ গোচ্চিকার আরও বলেন, ‘চিরাচরিত নিয়ম পালন করে শ্রীমন্দিরের সমস্ত দুয়ারে নজর রাখতেন প্রতিহারি সেবায়েতরা। তবে নানা কারণে এই নজরদারি বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি কিছু অ-হিন্দু নিরাপত্তা এড়িয়ে মন্দিরে ঢুকে যায়। প্রতিহারি নিযোগের সেবায়েতরাই বিষয়টি শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের নজর আনে। এরপর মন্দির কমিটির সঙ্গে একটি বিস্তারিত বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে নিরাপত্তার জন্য আগের নিয়ম ফিরিয়ে আনা হবে। অ-হিন্দুদের প্রবেশ রুখতে মন্দিরের সিংহ দুয়ারে নজরদারি চালাবে প্রতিহারি সেবায়েতরা।’
উল্লেখযোগ্য বিষয়:
১২ শতাব্দীর এই মন্দিরে বরাবরই বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ।রীতি অনুযায়ী, পুরীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি রয়েছে কেবলমাত্র হিন্দুদেরই।