অগ্নিকাণ্ড দমদম এলাকায়, আগুন নেভাতে নামলো ১০ টি ইঞ্জিন

শনিবার দুপুর ১২:১৫ টার দিকে দমদমের সুধীর শূর কলেজের পিছনে অবস্থিত একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে বস্তির গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে।
ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছেছে। এক ঘন্টা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সাথে সাথেই তারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন।
আগুনের কারণ এখনও অজানা। হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল রোবট ব্যবহার করা হচ্ছে।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের কিছুটা বেগ পোহাতে হচ্ছে।
দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হবে।