“ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল”-সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জাবরাভিটায় এসে বিজেপিকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা।

তিনি বলেন, ‘আপনারা যে বিজেপিকে (BJP) জিতিয়েছেন, কিছু দিয়েছে বিজেপি?’ ‘আমরাই কাজ করেছি। গজলডোবায় গিয়ে দেখুন। একলাখি-বালুরঘাট রেললাইন কে দিয়েছিল? আমরা নতুন প্রকল্প চালু করেছি ‘কর্মশ্রী।’ এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার সুর শোনা যায় মমতার কথায়। বলেন, ‘১০০ দিনের কাজ ছিল পুরো ভাওতা। বাংলা কারও কাছে ভিক্ষা চায় না, বাংলা মাথা নত করে না।’

মমতা বলেন, ‘তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। তাহলে কাজ হবে কবে?’

মমতা বলেন, ‘ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেপ্তার করেছি।’