TCS এ 10 হাজারের বেশি হবে ফ্রেশার নিয়োগ, জেনেনিন কারা চাকরি পাচ্ছেন?

ভারতীয় আইটি শিল্পের জন্য সুখবর! দেশের বৃহত্তম আইটি কোম্পানি টিসিএস ১০,০০০ ফ্রেশার নিয়োগের ঘোষণা দিয়েছে। কোভিড মহামারীর পর আইটি শিল্পে নিয়োগ বিলম্বের মুখে পড়েছিল, তাই এই পদক্ষেপটি যুব প্রজন্মের জন্য এক আশার আলো।
কোথায় কোথায় সুযোগ?
টিসিএস তিনটি বিভাগে নিয়োগ করবে:
নিনজা: এই বিভাগের জন্য বার্ষিক প্যাকেজ হবে প্রায় ₹৩.৫ লক্ষ।
ডিজিটাল: ডিজিটাল বিভাগে বার্ষিক প্যাকেজ দেওয়া হবে ₹৭ লক্ষ।
প্রাইম: প্রাইম বিভাগের কর্মীরা বছরে ₹১১ লক্ষ পর্যন্ত আয় করতে পারবেন।
কোন বিষয়ে পড়াশোনা করলে সুযোগ বেশি?
টিসিএস কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য দেননি। তবে, বিভিন্ন কলেজের তথ্য অনুযায়ী, ডিজিটাল এবং প্রাইম প্রোফাইলের জন্য নির্বাচিত ছাত্রদের ডেভেলপমেন্ট রোলে নেওয়া হবে। অন্যদিকে, নিনজা ক্যাটেগরির আওতায় নেওয়া পড়ুয়াদের সম্ভবত সাপোর্ট রোলে নেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
টিসিএস ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট (NQT) এর মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই পরীক্ষার মাধ্যমেই প্রার্থীদের জ্ঞান ও দক্ষতা যাচাই করা হবে।
এই নিয়োগ কি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে?
বিশ্লেষকদের মতে, টিসিএস-এর এই পদক্ষেপটি অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যান্য আইটি কোম্পানিগুলোও টিসিএসের পথ অনুসরণ করে নিয়োগ বৃদ্ধি করতে পারে। এর ফলে, দীর্ঘদিন ধরে চলমান চাকরির বাজারের মন্দা কিছুটা কমতে পারে।
উল্লেখ্য, টিসিএস ছাড়াও টাটা গ্রুপের আরেক কোম্পানি টাইটানও NQT ব্যবহার করে নতুন কর্মী নিয়োগ করছে।