গোপন-ব্যক্তিগত, ইলেক্টোরাল বন্ডের তথ্য দিতে অস্বীকার করলো SBI

সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার পরও ইলেক্টোরাল বন্ডের সকল তথ্য নির্বাচন কমিশনকে তুলে দিতে বাধ্য হলেও, তা সত্ত্বেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) কিছু তথ্য প্রকাশ করতে অস্বীকার করছে।
কোমোডর লোকেশ বাত্রা নামে এক ব্যক্তি RTI আইনের মাধ্যমে ইলেক্টোরাল বন্ডের বিস্তারিত তথ্য চেয়েছিলেন। কিন্তু এসবিআই দুটি কারণ দেখিয়ে তথ্য প্রকাশ করতে অস্বীকার করে।
প্রথমত, তারা বলেছে যে তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার নিয়ম অনুযায়ী এই তথ্য প্রকাশ করা যাবে না।
দ্বিতীয়ত, বাত্রা আরও জানতে চেয়েছিলেন যে এসবিআই তাদের হয়ে মামলা লড়ার জন্য হরিশ সালভে কত টাকা পেয়েছিলেন। কিন্তু এসবিআই বলেছে যে সালভের রোজগার করা অর্থ করের আওতায় পড়ে তাই তা প্রকাশ করা যাবে না।
বিস্ময়প্রকাশ করে বাত্রা বলেছেন, যেখানে সব তথ্যই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, সেখানে তা প্রকাশ কেন করতে চাইছে না এসবিআই!