“চিরশত্রু ভারত, কাশ্মীর নিয়ে যুদ্ধ হবে!”-পাকিস্তানের শিশুদের মনে বিষোদগার ছড়াচ্ছে কারা ?

পাকিস্তানের এক ইউটিউবার সানা আমজাদ পাকিস্তানে বাস করা ১২-১৩ বছর বয়সিদের সাথে এক সাক্ষাৎকার মূলক ভিডিও আপলোড করেছেন। আর সেই ভিডিওতে সেই শিশু ও কিশোর দেড় জিজ্ঞাসা করা হয় যে ভারতের নাম শুনলেই তাদের মাথায় কি আসে ? আর সেই জাব্বের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল –

হাদি, ইরতিকা, হাসান, আনায়া, আয়েশা, রহিমা নামে কয়েকজন শিশুর কথা বলেন সানা।

ভারতের নাম শুনলে তাদের মনে কী আসে? হাদি বলে, ‘আমার মা আমাকে বলেছিলেন যে ভারত একটি আবর্জনাপূর্ণ দেশ কারণ সেখানে হিন্দুরা আছে। এমনকি স্কুলেও ভারত সম্পর্কে নোংরা কথা বলা হয়। চীন ভালো কিন্তু ভারতে নোংরা ঘটনা ঘটে। টিভিতে খবর দেখে আমি জেনেছি ভারত খারাপ এবং আমি সেখানে কখনই যাব না।’

অন্যদিকে ইরতিকা বলে, ‘ভারত নাম শুনলেই মাথায় যুদ্ধ চলে আসে। ভারত মনে করে আমরা দেশকে ভাগ করেছি কিন্তু আমরা আমাদের আলাদা দেশ তৈরি করেছি। স্কুলে আমাদের বলা হয়েছিল ভারত বন্ধুত্বপূর্ণ দেশ নয়। আমাদের শিক্ষক বলেছিলেন যে ভারতে হিন্দু আছে এবং তাদের মুসলিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। ”

নবম শ্রেণীর ছাত্রীর রহিমা বলে , ভারতের নাম এলেই শুধু কাশ্মীর আর যুদ্ধের কথা মনে আসে। আমরা যখনই দুই দেশের কথা বলি, কাশ্মীরের লড়াই ও বিভাজনের কথা হয়। এছাড়াও আমাদের বলা হয়েছে ভারতের স্কুলগুলিতে নাকি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক পাঠ দেওয়া হয়েছে। স্কুলে আমাদের বারবার ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলা হয়ে বটে কিন্তু সেই বিষয় বিস্তারিত কোনও তথ্য তুলে ধরা হয় না।

হুসেন নামে এক পড়ুয়ার জবাব, ভারত মানেই তার কাছে হিন্দুদের বাস, আর হিন্দু মানেই তাদের শত্রুত। হুসেন জানিয়েছে, স্কুলে তাকে বলা হয়েছে ভারত তাদের শত্রু।