মুখস্থ করে আর নয় পরীক্ষা! এবার বড় বদলে হচ্ছে CBSE প্রশ্নপত্রের

পরীক্ষা শব্দটি শুনলেই অনেক শিক্ষার্থীর মনেই আতঙ্কের সঞ্চার হয়। মাসের পর মাস ধরে পড়াশোনা করে বড় বড় প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষায় লিখে নম্বর তোলা – এই ছিলো এতদিনের রীতি। কিন্তু এবার থেকে আর তা হবে না!

সিবিএসই বোর্ড জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর অধীনে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনতে চায়। তাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ১১ এবং ১২ তম শ্রেণির পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণ বদলে দেওয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুসারে:

মুখস্থ বিদ্যার উপর আর জোর দেওয়া হবে না।
বহু সংখ্যায় দক্ষতা ভিত্তিক প্রশ্ন আসবে।
বিশ্লেষণী ক্ষমতার প্রশ্ন বেশি থাকবে।
MCQ, কেস স্টাডি, উৎস ভিত্তিক প্রশ্ন ইত্যাদির সংখ্যা ৫০% করা হবে।
সংক্ষিপ্ত উত্তর/ দীর্ঘ উত্তর প্রশ্নের সংখ্যা কমিয়ে ৩০% করা হবে।
সিবিএসই-এর লক্ষ্য হলো রোট লার্নিং সিস্টেম বন্ধ করে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং পদ্ধতিগত চিন্তা ভাবনার বিকাশ ঘটানো।

এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য কতটা ভালো হবে তা সময়ই বলে দেবে।