Dilip Ghosh : ‘ওঁদের জন্য ডান্ডা আছে’, হাতে লাঠি নিয়ে ‘মর্নিং ওয়াক’, ফের শিরোনামে দিলীপ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার দিলীপ ঘোষ ‘মর্নিং ওয়াক’ করতে বের হলেন হাতে লাঠি নিয়ে। হার হাতে লাঠি কেন? প্রশ্নের জবাবে তিনি বলেন ‘রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই সেটা দেখে যদি কোনও কাজ হয় যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।’

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছে TMC, বিষয়টি নিয়ে দিলীপ বলেন, ‘যাঁদেরকে গালাগাল দিত, যাঁদের সমালোচনা করতে, এমন পরিস্থিতি আজকে তাঁদের পায়ে গিয়ে পড়তে হয়েছে।’

তৃণমূল কংগ্রেস। NIA তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহপ্রকাশ করে কমিশনকে নালিশ জানিয়েছে তাঁরা। তবে দিলীপের বক্তব্য, ‘NIA যেখানে যাচ্ছে, সেখান তাঁরা বিভিন্ন নথি, টাকা-পয়সা উদ্ধার করছে। জনগণ এগুলি তো দেখতে পাচ্ছে। জনগণ এগুলি দেখতে পাচ্ছে বলে তাঁদের কাছে যেতে পাচ্ছে না। এজেন্সিকে দোষ দিয়ে কোনও লাভ নেই।’