BigNews: চলতি শিক্ষাবর্ষে বাংলায় চালু হচ্ছে ৮০০ MBBS আসন, বড় খবর দিলো এনএমসি

চলতি শিক্ষাবর্ষে দেশে প্রায় ১২ হাজার নতুন এমবিবিএস আসন চালু হচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে বাংলায় ৮০০টি আসন রয়েছে। চিকিৎসা শিক্ষার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

নতুন মেডিক্যাল কলেজ:
সারা দেশে ১১২টি নতুন মেডিক্যাল কলেজ চালু হচ্ছে।এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি নতুন মেডিক্যাল কলেজ রয়েছে।রাজ্যের নতুন কলেজগুলির মধ্যে একমাত্র আইআইটি খড়্গপুরের মেডিক্যাল কলেজটি সরকারি, বাদবাকি ৭টি বেসরকারি।বেসরকারি কলেজগুলি উত্তর ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে অবস্থিত।

আসন বৃদ্ধি:
সারা দেশে ৫৮টি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।রাজ্যের ৭টি চালু মেডিক্যাল কলেজেও এমবিবিএস আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ফলে আগামী শিক্ষাবর্ষে রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা বেড়ে হচ্ছে ৬,০০০ ছুঁইছুঁই।দেশে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১ লক্ষ ১৮ হাজার।

বর্তমান পরিস্থিতি:
এই মুহূর্তে বাংলায় ২৯টি সরকারি ও ৭টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।আগামী শিক্ষাবর্ষে এই সংখ্যাটাই বেড়ে দাঁড়াবে যথাক্রমে ৩০ ও ১৪-তে।

নতুন মেডিক্যাল কলেজের তালিকা:
খড়্গপুরের ডা. বিসি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার (আইআইটি)

পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ

পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ

অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস

নিউটাউনের পিকেজি মেডিক্যাল কলেজ

রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স

কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স

রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ

আসন বৃদ্ধি পাওয়া কলেজের তালিকা:

মুর্শিদাবাদ মেডিক্যাল
মালদা মেডিক্যাল
কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল
জোকার ইএসআই মে