‘হাতের রক্ত মোছেনি’, শীতলকুচিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন IPS-কে ‘আক্রমণ’ মমতার

কোচবিহার থেকে বীরভূমের প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভা থেকে বলেন, ‘বিজেপি ইলেকশন কোড মানে না, ওটা ওদের ঘরবাড়ি।’
মমতা বলেন, ‘শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল। নির্বাচন চলাকালীন ছুটে এসে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম।’ এরপরেই মমতা বলেন, ‘যে লোকটির নির্দেশে এটা করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে সরকারের দুটি তদন্ত চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন মানেন না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন।’
মমতা বলেন, ‘শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও, হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে কারণ বলছে আমি স্থানে এসডিপিও ছিলাম, সো হোয়াট?’
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।