নগদ অর্থ রয়েছে মাত্র ৫৫ হাজার, রাহুল গান্ধির মোট সম্পত্তির পরিমাণ কত?
April 4, 2024

রাহুলের দাখিল করা নির্বাচনী হলফনামায় উঠে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণ। সেই তথ্য অনুসারে, কংগ্রেস নেতা রাহুল গান্ধির মোট সম্পত্তির (Assets) পরিমাণ ২০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে রাহুলের মোট রোজগার ১ কোটি ২ লক্ষ টাকা।
রাহুলের অস্থাবর সম্পত্তির (Movable assets) পরিমাণ ৯.২৪ কোটি টাকা। এর মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬.২৫ লক্ষ টাকা। তবে তাঁর কাছে নগদ রয়েছে মাত্র ৫৫ হাজার টাকা। এছাড়া গয়না রয়েছে প্রায় ৪.২ লক্ষ টাকার। স্টকে বিনিয়োগ রয়েছে প্রায় ৪.৩ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ৩.৮১ কোটি টাকা। রাহুলের মোট স্থাবর সম্পত্তির (Immoveable assets) পরিমাণ ১১.১৫ কোটি টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে দিল্লিতে রাহুলের একটি অফিস রয়েছে যার মূল্য প্রায় ৯ কোটিরও বেশি। দুটি কৃষিজমিও রয়েছে। রাহুল ও তাঁর বোন প্রিয়াংকা গান্ধি এই জমির যৌথ মালিক।